হুমায়ূনের বই নিয়ে ‘আনন্দ পাঠ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানের নাম ছিল ‘আনন্দ পাঠ’। সেই অনুষ্ঠানে একসঙ্গে ৩০০ পাঠক পড়লেন কথাশিল্পী হুমায়ূন আহমেদের ৩০০ বই। গতকাল শুক্রবার ফরিদপুরে হুমায়ূন আহমেদের ৬৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা তিনটায় শহরের জেলা পরিষদের চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।হুমায়ূন আহমেদ জন্ম উৎসব পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। দুই ঘণ্টার এই অনুষ্ঠানে ৩০০ পাঠক একসঙ্গে হুমায়ূন আহমেদের ৩০০টি বই পড়ায় অংশ নেন।অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক কাজী জায়নুল আবেদীন, সভাপতিত্ব করেন উৎসব পরিষদের আহ্বায়ক শামীমা বেগম।