হুমায়ূনের মা ‘হিমু দিবস’-এর কর্মসূচির সূচনা করলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ননন্দিত কথাসাহিত্যিক, চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৬৪তম জন্মদিন আগামী ১৩ নভেম্বর। চ্যানেল আই দিনটি পালন করবে ‘হিমু দিবস’ হিসেবে। তেজগাঁওয়ের চ্যানেল আই চত্বরে অনুষ্ঠিত হবে হিমু মেলা।এ উপলক্ষে গতকাল শনিবার চ্যানেল আই ভবনে হিমু দিবসের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির সূচনা করেন হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, সময় প্রকাশনের ফরিদ আহমেদ, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।