হূতিকদের বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূতিক রোশন বিষয়টা পুরোপুরি স্বীকার করেননি। কিন্তু মুম্বাই মিরর পত্রিকার খবরটাও একদম ফেলে দেওয়ার মতো নয়—চুরির ঘটনা ঘটেছে হূতিকদের জুহুর বাড়িতে। গত ৩০ জুন ঘটেছিল এই ঘটনা। এখন মনে হচ্ছে, ঘটনাটা সত্যি হলেও হতে পারে। তাঁদের তিনতলা বাড়ির সব তলাতেই ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা বসিয়েছেন হূতিকের বাবা রাকেশ রোশন। এসব ক্যামেরার সহায়তায় বাড়িতে কী হচ্ছে—সেটা নজরদারি করা যাবে সহজে। মনে হচ্ছে, পুলিশের ওপর নির্ভর না করে ঘরবাড়ি নিরাপদ রাখার দায়িত্বটা নিজের কাঁধেই রাখতে চান পরিচালক রাকেশ রোশন। ওয়েবসাইট।