হূতিকের জন্মদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ জানুয়ারি ৩৯-এ পা রাখলেন হূতিক রোশন। স্ত্রী সুজান রোশন চেয়েছিলেন হূতিককে চমক দিতে। আগে থেকে কিছুই জানাতে চাননি তাঁর জন্মদিনের আয়োজন নিয়ে। কিন্তু পত্রপত্রিকায় আগেই ছাপা হয়ে যায় তাঁর খুঁটিনাটি। সেদিন রাতে মুম্বাইয়ের এক প্রমোদতরিতে বন্ধুবান্ধবদের নিয়ে পার্টির আয়োজন করেছিলেন সুজান। ‘পত্রিকায় পড়ে সুজানকে জিজ্ঞেস করলাম, ব্যাপারটা কী। সে অস্বীকার করল সবকিছুই। তবে আমরা অনেক মজা করেছি পার্টিতে।’বলেছেন হূতিক।তাঁর বাড়ির সামনে এক হয়েছিলেন ভক্ত আর সংবাদকর্মীরা। আর এটা নাকি একদমই আশা করেননি হূতিক। ‘আমার শেষ ছবি অগ্নিপথ মুক্তি পেয়েছে এক বছর আগে। আমি ভাবিনি, এই জন্মদিনের কথাও সবাই বিশেষভাবে মনে রাখবে। আমি জানতাম না, এখনো আমি এতটা গুরুত্বপূর্ণ।’ বলেছেন তিনি। সূত্র: ইন্ডিয়া টুডে।