হূতিকের নামে পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হূতিক রোশন
হূতিক রোশন

আকর্ষণীয় চেহারা আর মনোহর ফ্যাশনের জন্য হূতিক রোশনের আলাদা কদর আছে বলিউডে। কৃষ থ্রির সাফল্য টাটকা থাকতেই হূতিক এবার নিজের নামে পোশাক ছাড়ছেন বাজারে। ক্যাজুয়াল পোশাকের এইচআরএক্স নামের এই ব্র্যান্ডটি শিগগিরই ভারতের বাজার কবজা করতে আসছে।
এই ব্র্যান্ডটি ফিটনেস আর ফ্যাশন দুটির ওপর গুরুত্ব দেবে বলে জানা গেছে। নিজের নামের আদ্যাক্ষরের পাশাপাশি ব্র্যান্ড নামটিকে ‘এক্স’ যুক্ত করা হয়েছে হূতিকের কারণেই। বলিউডের বেশির ভাগ তারকা নিজেদের নামে সুগন্ধি ছাড়তেই বেশি আগ্রহী হলেও হূতিক সে পথে হাঁটেননি। সুলভ মূল্যে ভালো মানের পোশাকই হূতিক তাঁর ভক্তদের কাছে পৌঁছে দিতে চান।