হূতিকের ফেসবুক অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষ থ্রি ছবিতে হূতিক রোশন
কৃষ থ্রি ছবিতে হূতিক রোশন

বেশি বেশি ফেসবুকিং করেন বলে অফিসের বস আপনার ওপর নাখোশ? তাঁকে ডেকে এই খবরটি পড়িয়ে দিন। ফেসবুকিং এখন কে না করে! খোদ হূতিক রোশনও ফেসবুকে বিশেষ মিশনে নেমেছেন। কৃষ থ্রি ছবির প্রচারণার কাজটি আপাতত ফেসবুকেই চালাচ্ছেন এই অভিনেতা। কৃষ নিয়ে ফেসবুকে ভক্তদের সঙ্গে বিশেষ আলাপনের (চ্যাট) আয়োজন করেছিলেন হূতিক। সেই ফাঁকে ফেসবুকেই তিনি তাঁর এই নতুন ছবির পোস্টার অবমুক্ত করেছেন। হূতিক দ্বারস্থ হয়েছেন ছবি শেয়ারিংয়ের সাইট ইনস্টাগ্রামেরও।
বলিউড তারকা এরপর মুক্তকণ্ঠে প্রশংসা করেছেন এই অনলাইন প্রযুক্তির, ‘এই যুগে প্রযুক্তি সত্যিই এমন অবিশ্বাস্য জায়গায় পৌঁছে গেছে যে, আমরা এখন সঙ্গে সঙ্গে আমাদের ছবি সম্পর্কে ভক্তদের মতামত পেয়ে যাচ্ছি। আমি সামাজিক মিডিয়ার ওপর খুবই আস্থাশীল একজন মানুষ।’ ‘কৃষ’ সিরিজের তৃতীয় এই ছবিটিতে আরও অভিনয় করেছেন বিবেক ওবেরয়, প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রনৌত। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে কৃষ থ্রি। পিটিআই।