হৃতিকের মুখে সাফল্যের হাসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের দীপাবলি উৎসবটা বেশ তৃপ্তি নিয়েই কাটালেন হৃতিক রোশন। তাঁর নতুন ছবি কৃষ থ্রি দেখতে যে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। সব থিয়েটারই ছিল হাউসফুল। মুক্তির প্রথম পাঁচদিনেই ছবিটি আয় করেছে ১০০ কোটি রূপি।
সম্প্রতি মুম্বাইয়ের একটি সিনেমা হলে নিজে ছবিটি দেখতে এসে হৃতিক বলেন, ‘আমি কৃষ থ্রির পুরো দলের পক্ষ হয়ে হূদয়ের গভীর থেকে দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আমি এতটাই উচ্ছ্বসিত যে তাঁদের ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। আমি খুবই আনন্দিত।’
গত শুক্রবার মুক্তি পায় রাকেশ রোশন পরিচালিত কৃষ থ্রি। আগের দুটো ছবির সাফল্য ধরে রেখে এই ছবিটিও দুর্দান্ত ব্যবসা করবে বলেই মনে হচ্ছে। আইএএনএস।