হূতিকের মোমের মূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের নামীদামি মানুষ ও তারকাদের মূর্তি বহু আগেই ঠাঁই পেয়েছে সে জাদুঘরে। বাদ পড়েননি বলিউড তারকারাও। এবার পালা হূতিক রোশনের। ব্রিটেনের মাদাম তুসোর জাদুঘরে এবার হূতিক রোশনের মোমের মূর্তি ঠাঁই পেতে যাচ্ছে। মূর্তিটির কাজ এখন শেষ পর্যায়ে। মোমের হূতিক কোন ভঙ্গিমায় পোজ দিয়েছেন তা নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনা চলছে। কেউ কেউ বলছেন, কৃষ ছবির অতিমানবের ভঙ্গিমায় দেখা যাবে হূতিককে। কারও ধারণা, যোধা-আকবর ছবির মতো ঐতিহাসিক চরিত্রের ভঙ্গিমায় পোজ না দিয়ে পারেন না তিনি। আর কেউ বলছেন, ধুম ২-এর নায়কোচিত ভঙ্গিতে দেখা যাবে এই অভিনেতাকে। যে যা-ই বলুক, আগামী ২০ জানুয়ারি সব বিতর্কের অবসান ঘটবে। কারণ, ওই দিন মূর্তিটি উন্মোচন করবে জাদুঘর কর্তৃপক্ষ। ওয়েবসাইট।