হূদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে আজ রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক হূদয়। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন মিলন, তারিন প্রমুখ। শায়ন অফিস নিয়ে সারা দিন ব্যস্ত। সন্ধ্যাবেলা বাসায় ফিরে হয় মুখ গুঁজে থাকে ল্যাপটপে, না হয় ব্যস্ত থাকে ফোন নিয়ে। মেঘলার সময় কাটে একা একা। শায়নকে সে তার ভালো লাগার পৃথিবীর কোথাও পায় না। শায়ন হঠাৎ খেয়াল করে, মেঘলা কারও সঙ্গে ফোনে কথা বলে আর তাকে দেখলেই লাইন কেটে দেয়। কিছু একটা গোপন করছে মেঘলা। সন্দেহের আগুন ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত করে শায়নকে।