হূদি হকের দুটি নাটকের প্রিমিয়ার শো
গতকাল একই সঙ্গে হূদি হক নির্মিত দুটি নাটকের প্রদর্শনী হয়ে গেল। জানা গেছে, গতকাল ছিল হূদি হকের জন্মদিন। আর এই দিনেই দুটি নাটক প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের পক্ষ থেকে।সন্ধ্যায় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ প্রদর্শনীতে নাটকের শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। নাটক দুটি হচ্ছে দেয়াল ও ইকারুসের ডানা।হূদি জানিয়েছেন, দেয়াল নাটকটি পরিচালনা করেছেন তিনি, আর ইকারুসের ডানা নাটকটি কামরুজ্জামান রনিকে সঙ্গে নিয়ে যৌথভাবে নির্মাণ করেছেন। দেয়াল নাটকে অভিনয় করেছেন লাকী ইনাম, লিটু আনাম, শাহরিয়ার নাজিম জয়, কুসুম শিকদার, হূদি হক, তানজিকা, স্বাগতা, সাজ্জাদ রেজা, মাহমুদুল ইসলাম, সুবর্ণা সেঁজুতি প্রমুখ। অন্যদিকে ইকারুসের ডানা নাটকটিতে অভিনয় করেছেন ইনামুল হক, আল-মামুন, লাকী ইনাম, শম্পা রেজা, কায়েস চৌধুরী, মাহবুবা রেজানুর, লিটু আনাম, কুসুম শিকদার, সজল, হূদি হক, সাজ্জাদ রেজা, তানজিকা, নওশিন প্রমুখ।