হূদেরাগে আক্রান্ত নহির শাহ্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীর মুক্তিযোদ্ধা ও লালনসাধক দরবেশ নহির শাহ্ হূদেরাগে আক্রান্ত। গত শুক্রবার বাগেরহাটে অচিনপাখি আখড়াবাড়িতে ফকির লালন সাঁইয়ের সাধুসঙ্গ পরিচালনা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ৬৫ বছর বয়সী এই সাধক। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হূদেরাগ বিভাগে ভর্তি করা হয়। তিনি এখন সেখানে আছেন ৬৪ নম্বর কেবিনে। তিনি দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলে লালনের বাণী প্রচার করে আসছেন দীর্ঘদিন ধরে। প্রবীণ লালনবার্তাবাহকও বলা হয় তাঁকে। নহির শাহের আখড়াবাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার প্রাগপুর গ্রামে। হেম-আশ্রমে লালন সাঁইয়ের স্মরণে সাধুসঙ্গের আয়োজন করে আসছেন দীর্ঘ ৩০ বছর ধরে। তাঁর উন্নত চিকিৎসার সুব্যবস্থা করার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন নহির শাহের পরিবার, শুভাকাঙ্ক্ষী ও লালনভক্ত-অনুসারীরা।