হূদ্যন্ত্রে গোলযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূদ্যন্ত্রের গোলযোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী এলিজাবেথ টেলর। গত ১২ ফেব্রুয়ারি দুবারের অস্কার বিজয়ী এই অভিনেত্রীকে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা এখনো নিশ্চিত নন, তাঁকে কত দিন হাসপাতালে থাকতে হবে। তবে তাঁর হূদ্যন্ত্রের সমস্যাটা বেশ পুরোনো। ২০০৯ সালে এলিজাবেথ টেলরের হূদ্যন্ত্রে অস্ত্রোপচার হয়। অসুস্থতার কারণে নিউইয়র্কে পূর্বনির্ধারিত একটি এইডস তহবিল সংগ্রহ অনুষ্ঠানে আর উপস্থিত হতে পারেননি এলিজাবেথ টেলর। ওয়েবসাইট।