হূদয় খানের নতুন অ্যালবাম আসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী হূদয় খান-ভক্তদের জন্য রয়েছে সুখবর। তাঁরা শিগগিরই হূদয়ের নতুন অ্যালবাম বাজারে পাবেন। হূদয় জানালেন, নতুন অ্যালবামটি তাঁর দ্বিতীয় একক অ্যালবাম। এর মধ্যে রয়েছে নয়টি গান। প্রতিটি গানের সুর সংযোজন করেছেন তিনি নিজেই। এর আগে হূদয়ের প্রথম একক অ্যালবাম, দুটো মিক্সড অ্যালবাম বাজারে আসে।হূদয় বললেন, নতুন অ্যালবামের প্রতিটি গানই মেলোডি। প্রেম, বেদনা এবং আনন্দ-উচ্ছ্বাস নিয়ে গানগুলো তৈরি করা হয়েছে। কবে নাগাদ অ্যালবামটি বাজারে আসবে, জানতে চাইলে হূদয় বললেন, ‘ইচ্ছা আছে ভালোবাসা দিবসে বাজারে নিয়ে আসার। সম্ভব না হলে পয়লা বৈশাখে অ্যালবামটি বাজারে আসবে। এতটুকু বলতে পারি, শ্রোতাদের কাছে আগের গানগুলোর মতোই নতুন অ্যালবামের গানগুলো ভালো লাগবে।’