হূদয় খানের নতুন অ্যালবাম নিয়ে আড্ডা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হূদয় খান। হূদয় খান এবার তাঁর হূদয় মিক্স ৩ অ্যালবামের কাজ করছেন। আর এই অ্যালবামের জন্য প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করেছেন ছয়জন নতুন শিল্পীকে। আজ এবিসি রেডিওর আড্ডায় অংশ নেবেন হূদয় খান এবং তাঁর অ্যালবামের এই নতুন শিল্পীরা। আড্ডায় থাকবে হূদয় খানের নতুন অ্যালবামের গান আর এই শিল্পী খোঁজার প্রতিযোগিতার প্রসঙ্গও। এবিসি রেডিওতে অনুষ্ঠানটি প্রচারিত হবে দুপুর ১২টার খবরের পর।