হূদয় খানের সুরে গাইবেন আনিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনিলা অথবা হূদয় খান। শ্রোতাদের মনে ঝড় তোলার জন্য এ দুই তারকার একজনই যথেষ্ট। আর দুইয়ে মিলে যদি জুটি হয়, তাহলে তো রীতিমতো ধুন্ধুমার কাণ্ড! সেটাই এবার ঘটতে চলেছে অনিকেত আলাম পরিচালিত শেষ নায়ক ছবিতে। জানা গেছে, ছবিতে প্রথমবারের মতো হূদয় খানের সুরে গাইবেন আনিলা। আনিলা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় এসেছেন।আনিলা বললেন, ‘আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর অনুরোধেই মূলত এই ছবির গান করতে রাজি হয়েছি। বলিউডের প্রীতমের মতো খ্যাতিমান একজন সুরকার এই ছবিতে কাজ করছেন। সেটাও একটা বড় ব্যাপার। আর হূদয় আমার চেয়ে বয়সে ছোট এবং দারুণ জনপ্রিয়। ওর সুরে গাওয়াটা আমার জন্য নিশ্চয়ই নতুন একটা অভিজ্ঞতা হবে।’ শেষ নায়ক ছবিতে নিজের গান নিয়ে আনিলা দারুণ আশাবাদী।সুপারহিট ধুম থেকে শুরু করে যব উই মেট, মেট্রো অথবা হালের গোলমাল থ্রি—বলিউডের এমনই বহু ছবির সংগীত-পরিচালক প্রীতম শেষ নায়ক ছবিতে অতিথি সুরকার হিসেবে কাজ করছেন। ফিলিম কমপানি লিমিটেডের ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি।