হূদয়ের আরও একটি মিক্সড অ্যালবাম
হূদয় খানের শুরুটা হয়েছিল মিক্সড অ্যালবাম দিয়ে। হূদয় খান মিক্সড। এর গানগুলোও তখন দারুণ জনপ্রিয় হয়েছিল। এরপর তিনি বের করেছেন নিজের একক অ্যালবাম। তৃতীয়টি আবারও মিক্সড অ্যালবাম। এবার হূদয় খান মিক্সড ২। এই অ্যালবামে গানের সুর ও সংগীত পরিচালনা করার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন হূদয়। আর অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সন্দীপন, নির্ঝর, সামি, আরিফ ও রিন্টি। শনিবার সন্ধ্যায় হূদয়ের এই নতুন অ্যালবামের মোড়ক খুললেন আফজাল হোসেন। রাজধানীর রাজমনি ঈশা খাঁ হোটেলের বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসান আবিদুর রেজা, দেওয়ান হাবিবুর রহমান, আলমগীর হোসেন, হূদয় খানের বাবা রিপন খান ও দেওয়ান আরজুদা শরফ। অ্যালবামের গীতিকারদের পক্ষ থেকে বক্তব্য দেন শফিক তুহিন। অ্যালবামটি বের করেছে সংগীতা।আফজাল হোসেন বলেন, ‘হূদয়ের আজ যে প্রাপ্তি, তা কিছুই নয়। জীবন যদি দীর্ঘ হয় তবে এই সামান্য প্রাপ্তিতে সন্তুষ্ট না থেকে আগামীকে জয় করার সাধনা করতে হবে। নিষ্ঠার সঙ্গে ভালো সংগীত তৈরির জন্য কাজ করতে হবে।’ আর হূদয় জানালেন, শ্রোতাদের ভালো গান উপহার দেওয়ার চেষ্টা তাঁর অব্যাহত থাকবে। অ্যালবামটিতে গানের কথা লিখেছেন মিলন মাহমুদ, শফিক তুহিন, গুঞ্জন চৌধুরী ও আনি।