হূদয়ের ক্ষত সারতে ভারতে মুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমি মুর
ডেমি মুর

অ্যাশটন কুচারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হূদয়ে যে ক্ষত দিয়ে গেছে, তারই উপশমের জন্য ভারতে এসেছেন হলিউড তারকা ডেমি মুর। বর্তমানে তিনি হিমাচল প্রদেশে অবস্থান করছেন। এখানে একটি আধ্যাত্মিক সম্মেলনে যোগ দেবেন, যে সম্মেলনের অন্যতম বক্তা দালাই লামা। বেশ কয়েকজন আধ্যাত্মিক নেতার সঙ্গে কয়েকটি উপাসনালয়ে ঘুরতে দেখা গেছে মুরকে। এ সময় তাঁর পরনে ছিল সম্পূর্ণ কালো রঙের একটি পোশাক। সম্মেলনের যে অধিবেশনে তিনি যোগ দিয়েছিলেন, তার শিরোনাম ছিল ‘আসক্ত মস্তিষ্কে ডোপামিনের ভূমিকা’!
বাইরে থেকে হাসিমুখ ধরে রাখলেও ভেতরে ভেতরে মুর যে এখনো বিগত বিচ্ছেদের যন্ত্রণায় পুড়ছেন, সেটা দিব্যি বোঝা যাচ্ছিল। টিএনএন।