হূদয়ের সঙ্গে চলচ্চিত্রে কণা !
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলের এ প্রজন্মের দুই জনপ্রিয় শিল্পী হূদয় খান ও কণা। চলচ্চিত্রে এই প্রথম গান গাইলেন তাঁরা। শুধু তা-ই নয়, হূদয় ও কণা এ প্রথমবারের মতো কোনো দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। ‘চোরাবালি’ নামের এ ছবিটিতে ‘প্রেম বলো তুমি কি’ শিরোনামের একটি গানের সুর ও সংগীতায়োজনের কাজও করেছেন হূদয় খান। গানটি লিখেছেন গুঞ্জন চৌধুরী। হূদয়ের নিজস্ব স্টুডিওতে গানটির ধারণকাজ সম্পন্ন হয়েছে কিছুদিন আগে। চলচ্চিত্রে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে কণা বলেন, ‘চলচ্চিত্রে হূদয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। ব্যক্তিগতভাবে তাঁর করা সুরগুলো আমার ভীষণ পছন্দ। গানটিও অনেক যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। একবার শুনলেই গানটি যে কারোরই ভালো লাগার কথা। চোরাবালি চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত তারকা আইয়ুব বাচ্চুও।