হৃতিক আজ ৩৯ বছরে পা রাখলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেতা হৃতিক রোশনের জন্মদিন আজ। ৩৯ বছর বয়সে পা দিলেন ‘কৃশ’খ্যাত এই অভিনেতা। নিজের ঘনিষ্ঠজনের সঙ্গে এবারের জন্মদিন পালন করছেন তিনি। বিলাসবহুল ইয়টে পারিবারিকভাবেই জন্মদিনের উত্সব পালন করেছেন তিনি। জন্মদিনে তাঁর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত বলিউডের অভিনেত্রী প্রীতি জিনতা, অভিনেতা চাঙ্কি পান্ডে, অর্জুন রামপাল, মেহের রামপাল উপস্থিত ছিলেন। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।হৃতিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে টুইট করেছেন বলিউডের তারকা অভিনেতা-অভিনেত্রীরা।২০০০ সালে প্রথম ছবি ‘কহো না পেয়ার হ্যায়’-এর মাধ্যমে তারকাখ্যাতি পেয়েছিলেন হূতিক। তাঁর অভিনীত ‘ধুম টু’, ‘যোধা আকবর’, ‘মিশন কাশ্মীর’ ইত্যাদি ছবি বক্স অফিসে বাম্পার ব্যবসা করে এবং নন্দিত হয়। প্রশংসিত হয় হৃতিকের অভিনয়ও। হৃতিক রোশন অভিনীত সাম্প্রতিক চলচ্চিত্র ‘অগ্নিপথ’ বক্স অফিসে হিট হয়েছে। ২০১৩ সালের দিওয়ালিতে মুক্তি পাবে হৃতিকের পরবর্তী চলচ্চিত্র ‘কৃশ ৩’। হৃতিকের বাবা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশন। স্ত্রী সুজান আর দুই ছেলেকে নিয়েই হৃতিকের সংসার। ১৯৭৪ সালের ১০ জানুয়ারি মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। জন্মদিন উপলক্ষে মিড-ডে-কে দেয়া হৃতিকের এক সাক্ষাত্কার: প্রশ্ন: জন্মদিন কেমন কাটছে?হৃতিক: এবারের জন্মদিনে আমার পরিবার, বন্ধু আর ভক্তদের অনেক ভালোবাসা পেয়েছি। দিনটাকে তাই বলব-ভালোবাসা পূর্ণ একটা দিন।প্রশ্ন: এবারের জন্মদিনের প্রত্যাশা কী?হৃতিক: আমি বিশ্বাস করি মানুষ তাঁর ভাগ্য নিজ হাতে বদলাতে পারে। তবে এক্ষেত্রে সুস্থ থাকাটা জরুরি। আমি এ বছর আমার স্বাস্থ্য যেন ভালো থাকে সেটা চাই।প্রশ্ন: এবারের জন্মদিনে কী ধরনের উপহার পেলেন?হৃতিক: আমার স্ত্রী সুজান একটি অনুষ্ঠান আয়োজন করেছে আর আমি তাতে অংশ নিচ্ছি। আর আমার বাচ্চারা প্রতিবছরের মতো এবছরও আমাকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।প্রশ্ন: জন্মদিনে পরিবারের সঙ্গে কীভাবে সময় কাটাচ্ছেন?হৃতিক: জন্মদিনে বাচ্চাদের নিয়ে আলাদাভাবে কোথাও ঘুরতে যাব। একসঙ্গে রাতের খাবার খাব।