হৃতিক রোশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃতিক রোশন
হৃতিক রোশন

হৃতিক ও সুজানের বিচ্ছেদের বেশ অনেক দিন হয়ে গেল। কিন্তু তার পরও হৃতিকের টুইটার টুইটে উদাস উদাস ভাব ঠিকই পাওয়া যায়। মে মাসের ১৭ তারিখে তিনি টুইটারে লিখেছেন, ‘ভাগ্যপরীক্ষা আর দুঃসাহসিক অভিযান—এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো শুধু দৃষ্টিভঙ্গির।’ এর পরদিনই অর্থাৎ ১৮ মে তিনি টুইট করেছেন, ‘আমি একেকটা ধাপে যেন একেক মাইল অতিক্রম করছি। তোমার হৃদয় যেন কখনো তোমার মন ভাঙতে না পারে।’ হৃতিকের ভাঙা মন ইতিমধ্যে জোড়া লাগতে শুরু করেছে নাকি তিনি ক্ষত হৃদয়ে রয়েছেন, তা অবশ্য এখনো ঠিক বুঝে ওঠা যাচ্ছে না।