হৃতিককে অবজ্ঞা করলেন কারিনা!
এক সময় যে হৃতিক রোশনের সঙ্গে উষ্ণ সম্পর্ক ছিল কারিনা কাপুরের, সেই কারিনা এখন আমূল বদলে গেছেন। সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে হৃতিক রোশনকে রীতিমতো অবজ্ঞাই করেছেন পতৌদির নবাব সাইফের বেগম কারিনা কাপুর খান। শুধু তাই নয়, করণ জোহরের ‘শুদ্ধি’ ছবিতে তাঁদের জুটি বেঁধে অভিনয় করার কথা থাকলেও কারিনা নয়; শেষ পর্যন্ত ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আনুশকা শর্মা।করণ জোহরের প্রযোজনায় ‘শুদ্ধি’ ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন করণ মালহোত্রা। শুদ্ধিতে হৃতিকের অন্তর্ভুক্তি আগেই চূড়ান্ত হয়েছিল। কিন্তু তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দ্বিধায় ছিলেন নির্মাতারা।সর্বশেষ ২০০৩ সালে ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ ছবিতে জুটি বেঁধেছিলেন হৃতিক-কারিনা। ওই ছবিতে অভিনয়ের পর বিবাহিত হৃতিকের সঙ্গে কারিনার প্রেমের জোর গুজব ছড়িয়ে পড়ে। এ কারণে পরবর্তী সময়ে তাঁদের এক ছবিতে অভিনয়ের জন্য রাজি করাতে পারেননি কোনো নির্মাতা।হৃতিক ও কারিনার সঙ্গে সুসম্পর্ক থাকায় ‘শুদ্ধি’ ছবির মাধ্যমে আবার এ জুটিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছিলেন করণ জোহর। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ছবিটিতে জুটি বেঁধেছেন হৃতিক-আনুশকা। এক খবরে এমনটিই জানিয়েছে ‘মিড-ডে’। চলতি বছরের নভেম্বরে ‘শুদ্ধি’ ছবির শুটিং শুরু হবে। ছবিটি মুক্তি পাবে ২০১৪ সালের অক্টোবরে।