হৃতিকের অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাইয়ের জহুতে অবস্থিত দিলখুশ স্পেশাল স্কুলকে একটি স্কুলবাস অনুদান দিয়েছেন অভিনেতা হূতিক রোশন। স্কুলের একটি সূত্র জানায়, মানসিক প্রতিবন্ধী শিশুদের পরিবহনের জন্য স্কুলটিতে দুটি বাস আছে। এর একটির অবস্থা খুবই খারাপ। এ ব্যাপারে কোনোভাবে তাদের সাহায্য করা যায় কি না, জানতে চেয়ে স্কুল কর্তৃপক্ষ চিঠি লিখেছিল অভিনেতা হূতিককে। কয়েক দিনের মধ্যেই জবাবে তিনি জানালেন, তাদের জন্য ১০ লাখ রুপির একটি বাস দিচ্ছেন তিনি। আগামী জানুয়ারিতে বাসটি স্কুলে আসবে। ২০০৩ সালের দিকে হূতিকের স্ত্রী সুজান প্রথম স্কুলটি পরিদর্শনে যান। সেই থেকে এই দম্পতি নানাভাবে স্কুলটিকে সহায়তা দিয়ে আসছেন। ওয়েবসাইট।