হৃতিকের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা রাকেশ রোশনের ছবি হলেই বাজিমাত করে ছাড়েন তিনি। মনপ্রাণ উজাড় করে দেন অভিনয়ে। এবারও এর ব্যতিক্রম হয়নি। তবে এবার অভিনয়ের পাশাপাশি গানও গাইলেন হৃতিক রোশন। জানা গেছে, কাইটস ছবির একটি গানে কণ্ঠ দিয়ে প্লেব্যাকের খাতায় নাম লেখালেন তিনি। গতকাল সোমবার ছবির প্রচারণার অংশ প্রথম টিভিতে দেখানো হলো। প্রচারণার অংশে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ‘কাইটস ইন দ্য স্কাই’ গানটিতে কণ্ঠ দিয়েছেন হৃতিক। এর জন্য বহু খাটাখাটনিও করতে হয়েছে তাঁকে। ভোরে ঘুম থেকে উঠে গলা সাধতে হয়েছে। কখনো গুনগুন করে, আবার কখনো উচ্চ স্বরে। ওয়েবসাইট।