হৃতিকের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃতিক রোশন
হৃতিক রোশন

অস্ত্রোপচারের জন্য চিকিত্সকের ছুরির নিচে যেতে হয়েছিল। এর কদিন পর আরও বড় অদৃশ্য এক ছুরি চিড়ে ফেলেছে তঁার হৃদয়। হৃদয়ের ক্ষতে ব্যস্ততার প্রলেপ দিতেই আবার কাজে ফিরছেন হৃতিক রোশন। ব্যাংব্যাংছবির শুটিংয়ের জন্য সিমলায় উড়ে গেছেন। এখান বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে কাজ করার কথা তাঁর।

ছবিটা নিয়ে বেশ ঝামেলাতেই আছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সিদ্ধার্থ বলেন, ‘এবার আমি কোনো ঝুঁকি নিতে চাই না। এই শিডিউলেই ছবির বড় একটা অংশের কাজ করে ফেলতে চাই।’ ভ্রমণক্লান্তি মুছে ফেলে হৃতিকও বেশ ফুরফুরে মেজাজে আছেন বলে জানা গেছে। মুম্বাই মিরর।