হৃত্বিকের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৬৫তম বার্ষিকীতে থাকছে নানা আয়োজন। তেমনই এক আয়োজনের ফাঁকে স্বাধীনতা ও নিজের কতগুলো ইচ্ছের কথা জানালেন বলিউড তারকা হৃত্বিক রোশন। বললেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি—এ কথাগুলো মাথায় রেখে আজ আমাদের একসঙ্গে হতে হবে। কোনো কিছুর জন্য ভালোবাসাকে বিভক্ত করা যায় না। ভালোবাসা আমাদের সব সময় একীভূত করে।’ স্বাধীনতা দিবস এবং দেশপ্রেম নিয়ে বলতে গিয়ে হৃত্বিক বলেন, একটা গান লিখবেন তিনি। এবং তা চিত্রায়ণেও তাঁর ব্যাপক আগ্রহ। যেই গানে পৃথিবীর প্রতিটি দেশের মানুষ তাদের পতাকা হাতে নিয়ে থাকবেন। তাদের কণ্ঠে উচ্চারিত হবে দেশকে ভালোবাসার গান। টিএনএন।