হৃত্বিকের সঙ্গে ক্যাটরিনা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্ন পূরণ হলো ক্যাটরিনা কাইফের। অভিনয় শুরু করার পর থেকে সব সাক্ষাত্কারে বলতেন, তাঁর দেখা সবচেয়ে সুদর্শন পুরুষ হৃত্বিক রোশন। দুই বছর আগে ফিল্মফেয়ারে দেওয়া এক সাক্ষাত্কারে এও বলেছিলেন, প্রয়োজনে পারিশ্রমিক কমাতে রাজি আছেন, তাও হৃত্বিকের সঙ্গে অভিনয় করতে চান। অভিনয়জীবনের আট বছর পার করে অবশেষে ক্যাটরিনার স্বপ্ন পূরণ হলো। জয়া আখতারের পরবর্তী ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন হৃত্বিক ও ক্যাটরিনা। ছবির গল্প অবশ্য তিন বন্ধুকে নিয়ে। হৃত্বিক ছাড়াও অন্য দুই বন্ধুর চরিত্র করছেন ফারহান আখতার ও অভয় দেউল। পরিচালক ফারহান আখতারের প্রথম ছবি দিল চাহাতা হ্যায়ও ছিল তিন বন্ধুকে নিয়ে। ওই ছবির প্রীতি জিনতাকে এখনো মনে রেখেছে দর্শক। সুতরাং ফারহানের বোনের ছবিতে ক্যাটরিনারও গুরুত্ব থাকবে। (সূত্র: ওয়েবসাইট)