হৃদয় ও দিনাত জাহান একসঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারই প্রথম একসঙ্গে প্লেব্যাক করেছেন হৃদয় খান ও দিনাত জাহান। ছবির নাম এর বেশি ভালোবাসা যায় না। ছবিটির পরিচালক জাকির হোসেন। গানটির প্রথম কয়েকটি লাইন হলো: ‘শোনো মেয়ে, দিনেরই সূচনায় রাতেরই জোছনায় তোমাকে আমি চাই’। গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন হূদয় খান। পর্দায় গানটির সঙ্গে ঠোঁট মেলাবেন সাইমন ও নিঝুম। গত সোমবার হৃদয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।দিনাত জাহান বলেন, ‘এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী হূদয় খান অনেক যত্ন নিয়ে গানটির সুর করেছেন।’হৃদয় খান বলেন, ‘দিনাত জাহান ভালো গান করেন। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বেশ ভালো। আমি নিশ্চিত, গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।