হৃদয়ে মিলেছে হৃদয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদয় খান ও সুজানার সেলফি
হৃদয় খান ও সুজানার সেলফি

রেস্তোরাঁ কিংবা আইসক্রিম পারলারে দুজনকে একসঙ্গে দেখা গেছে আগেও। সেই সব নিরিবিলি আলাপ, ইতিউতি চাহনিকে বাঁকা চোখে দেখার সুযোগ ছিল না। গুঞ্জন উঠেছিল ঠিক, তবে ঢাল হিসেবে হৃদয়-সুজানা বরাবরই ব্যবহার করেছেন চেনা মন্তব্য—‘আমরা স্রেফ ভালো বন্ধু’। অবশেষে ঢাকঢাক গুড়গুড়ের দিন শেষ হলো। কদিন আগে, বিয়ে করেছেন দুই তারকা, সে খবর ভক্তদের জানা। এখন নবদম্পতির বিয়ে-পরবর্তী দিনগুলোর খোঁজ রাখতে ঢুঁ মারতে পারেন হৃদয়-সুজানার ফেসবুক প্রোফাইলে। রোববার রাতে একটি আইসক্রিম পারলার থেকে সেলফি আপলোড করে সুজানা জানিয়েছেন, দারুণ সময় কাটছে তাঁদের। ক্যাপশনে ছোট্ট করে দেওয়া ‘হার্ট চিহ্ন’টিই বলছে, হৃদয়ে মিলেছে হৃদয়!