হৃদয়ে রক্তক্ষরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো সেদিন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানও মাতিয়ে গেলেন। মুখে ধরে রেখেছিলেন চিরচেনা হাসিটাও। কিন্তু জেনিফার লোপেজের ভেতরে ভেতরে যে রক্তক্ষরণ চলছে! মাত্রই কদিন আগে ক্যাসপার স্মার্টের সঙ্গে টেনে দিয়েছেন আড়াই বছরের সম্পর্কের ইতি। বিচ্ছেদের আগুনে পুড়ছেন অহর্নিশ।
অভিজ্ঞতাটা তাঁর জন্য নতুন নয়। শোককে শক্তি করেই এগিয়ে যেতে চান। লোপেজ বলেন, ‘নতুন করে আত্ম-অনুসন্ধান করতে হবে। ভালোবাসা সম্পর্কে নতুন অনেক অভিজ্ঞতা হলো। এখন মনে হচ্ছে, এমন জায়গা থেকে এসেছি, যেখানে আমি শক্তিশালী, অনেক ভালোও অনুভব করছি।’ আইএএনএস।