প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার সুবচন নাট্য সংসদের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক অনুষ্ঠান সম্পাদক এ এস এম আরজু রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ‘হৃদয়ের কানায় কানায় কান্না শোক-ষোলো আনা’ শিরোনামে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ২ নম্বর মহড়াকক্ষে অনুষ্ঠেয় এ স্মরণসভায় আরজু রহমানের স্মৃতিচারণা করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহসভাপতি ঝুনা চৌধুরী, সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান, সুবচনের প্রধান সম্পাদক আহাম্মদ গিয়াসসহ সুবচনের কর্মীরা।
আরজু রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেওয়া, তাঁর কাজের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন ও রবীন্দ্রনাথের গান দিয়ে অনুষ্ঠান করার পরিকল্পনা আছে আয়োজকদের।