হে নূতন, দেখা দিক আর-বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী ভারত ও বাংলাদেশের যৌথভাবে অনুষ্ঠানমালার অংশ হিসেবে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হয় ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের রবীন্দ্রবিষয়ক বক্তৃতার মধ্য দিয়ে। এরপর সম্মেলক কণ্ঠে ‘হে নূতন, দেখা দিক আর-বার’ গানটি পরিবেশন করে ধ্রুবতানের শিল্পীরা। সংগীত পরিবেশন করেন ইফফাত আরা দেওয়ান, মহিউজ্জামান চৌধুরী, সালমা আকবর প্রমুখ। এ ছাড়া ছিলেন পশ্চিমবঙ্গের রবীন্দ্রসংগীতের বিশিষ্ট শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। এ ছাড়া ছিল নৃত্য ও তথ্যচিত্র বাংলাদেশে রবীন্দ্রনাথ: পথ চাওয়াতেই আনন্দ-এর প্রদর্শনী।এ ছাড়া বিকেলে জাতীয় চিত্রশালায় শুরু হয় কবির চিত্রকর্মের প্রতিলিপি ও বিশিষ্ট শিল্পীদের শিল্পকর্মের বিশেষ প্রদর্শনী।