হেমন্ত মুখোপাধ্যায়ের নামে সংগীত একাডেমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেমন্ত মুখোপাধ্যায়ের নামে একটি সংগীত একাডেমী গড়ার উদ্যোগ নিয়েছেন তাঁরই পুত্রবধূ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। মুম্বাই থেকে তিনি জানিয়েছেন, সংগীত অঙ্গনে হেমন্ত মুখোপাধ্যায়ের অবদানকে সেভাবে মূল্যায়ন করা হয়নি। তাই তিনি এই প্রথিতযশা শিল্পীর নামে একটি সংগীত একাডেমী গড়তে যাচ্ছেন। এই একাডেমীতে বিনা খরচায় গান শেখানো হবে। বাইরের ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থা থাকবে বিনা খরচায়। এই একাডেমী গড়ার জন্য তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য কামনা করেছেন। মৌসুমীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংগীতশিল্পী শিবাজি চট্টোপাধ্যায়, অভিনেতা তাপস পাল প্রমুখ।