হেমন্তসন্ধ্যায় শেলু বড়ুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বসে আছি পথ চেয়ে’, ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’, ‘এক গোছা রজনীগন্ধা’, ‘এই মেঘলা দিনে একলা’—‘হেমন্তসন্ধ্যা’ শিরোনামের অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয় এমন প্রায় ১৫টি গান গেয়ে শোনান শিল্পী শেলু বড়ুয়া। ১৬ জুন ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের ৯১তম জন্মবার্ষিকী। সে উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গতকাল সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে সংগীতবিষয়ক মাসিক পত্রিকা সরগম। এতে প্রধান অতিথি ছিলেন বিখ্যাত সুরকার রবীন ঘোষ। বিশেষ অতিথি ছিলেন গীতিকার কে জি মোস্তাফা। স্বাগত বক্তব্য দেন কাজী রওনাক হোসেন।