হেমন্তের সন্ধ্যায় উচ্চাঙ্গসংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলায় উচ্চাঙ্গসংগীতের আসরে সরোদবাদন করেন ওস্তাদ শাহাদাত্ হোসেন  প্রথম আলো
শিল্পকলায় উচ্চাঙ্গসংগীতের আসরে সরোদবাদন করেন ওস্তাদ শাহাদাত্ হোসেন প্রথম আলো

হেমন্তের সন্ধ্যায় উচ্চাঙ্গসংগীতের আসর বসেছিল গতকাল রোববার শিল্পকলা একাডেমীতে। ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে এ সংগীত আসরের আয়োজন করা হয়। প্রথমে ছিল আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
আলোচনার পর ছিল গানের পালা। শুরুতেই কণ্ঠে রাগ পুড়িয়া ধনেশ্রী পরিবেশন করেন অসিত দে। মধ্যলয়ে ঝাপতালে শুরু হওয়ায় রাগ দ্রুত ত্রিতালে বন্দিসে গিয়ে সমাপ্ত হয়। এরপর সেতারে রাগ কিরওয়ানি পরিবেশন করেন শিল্পী রীনাত ফৌজিয়া। বিলম্বিত ও দ্রুত লয়ে ত্রিতাল পরিবেশন করেন এই শিল্পী। প্রিয়াঙ্কা গোপ পরিবেশন করেন রাগ মধুবন্তী। বিলম্বিত ঝাপতালে শুরু হওয়া তার পরিবেশনা শেষ হয় ত্রিতালে গিয়ে। সর্বশেষ পরিবেশনা ছিল ওস্তাদ শাহাদাৎ হোসেন খানের। তিনি সরোদে রাগ খাম্বাজ পরিবেশন করেন।