হেমা মালিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেমা মালিনী
হেমা মালিনী

সনাতন ধর্মে ১০ আগস্ট ছিল ভাইপূজো বা ভাইকে রাখী পরানোর দিন। এই বিশেষ দিন নিয়ে তারকাদের টুইটারে নানা ধরনের বার্তা থাকবে, সেটাই স্বাভাবিক। বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীর এ উপলক্ষে টুইট করেছেন, ‘আজ ভাইকে রাখী পরানোর দিন। তাই এদিনে আমার সব চিন্তা ও প্রার্থনা আমার দুই ভাইয়ের জন্য। তাঁদের একজন থাকেন চেন্নাইয়ে এবং অন্যজন থাকেন মুম্বাইয়ে।’ এর আগের দিনই তিনি তাঁর ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘কালকে রাখী। টুইটারে আমার সব ভাইবোনকে অনেক অনেক শুভকামনা।