হেমা মালিনীর আক্ষেপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাননি বলিউডের একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী। সম্প্রতি কলকাতায় সত্যজিতের ছবিতে তাঁর এ অনুপস্থিতির বিষয়টি নিয়ে ‘ড্রিমগার্ল’খ্যাত হেমা আক্ষেপ প্রকাশ করেছেন।সম্প্রতি ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য পিসি চন্দ্র পুরস্কার পেয়েছেন হেমা মালিনী। দিন কয়েক আগে ওই পুরস্কার নেওয়ার জন্য কলকাতায় গিয়েছিলেন তিনি। কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত পিসি চন্দ্র পুরস্কার অনুষ্ঠানে তাঁর বক্তব্যের একপর্যায়ে হেমা এ আক্ষেপ প্রকাশ করেন।হেমা মালিনী ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে জানান, বাংলা চলচ্চিত্রের ভক্ত তিনি। সত্যজিত্ রায়ের ছবি তাঁর খুব ভালো লাগে। সত্যজিতের ‘পথের পাঁচালী’, ‘চারুলতা’, ‘অপু ট্রিলজি’তে অভিনয় করার সুযোগ পেলে মন্দ হতো না। কিন্তু তা তো আর সম্ভব নয়।প্রসঙ্গত, ২৩ এপ্রিল সত্যজিত্ রায়ের ২১তম মৃত্যুবার্ষিকী।হেমা মালিনী তাঁর জীবনের অভিজ্ঞতা প্রসঙ্গে বলতে গিয়ে জানান, বিয়ে করলে অভিনেত্রীদের ক্যারিয়ারে ভাটা পড়ে। চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি হেমা-ধর্মেন্দ্র বাস্তবেও স্বামী-স্ত্রী। বর্তমানে ভারতের জনতা পার্টির কর্মী হিসেবে কাজ করছেন হেমা। তাঁর দীর্ঘ বর্ণিল চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি ‘ড্রিমগার্ল’, ‘শোলে’, ‘সীতা আউর গীতা’সহ বলিউডের বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।