হেমার দান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হু ওয়ান্টস টু বি মিলিয়নিয়ার’-এর ভোজপুরি সংস্করণের নাম ‘কৌন বায়েগা ক্রোড়পতি’। কদিন আগে সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হেমা মালিনী। অনুষ্ঠানটির উপস্থাপক তাঁর পুরোনো বন্ধু শত্রুঘ্ন সিনহা। হট চেয়ারে বসেই বাজিমাত করে দিলেন হেমা। জিতে নিলেন বেশ মোটা অঙ্কের অর্থ। তবে তা আর বাড়ি নিয়ে যাননি এই অভিনয়শিল্পী। দান করলেন একটি দাতব্য সংস্থাকে। হেমা বললেন, ‘“কৌন বায়েগা ক্রোড়পতি”তে এসে খুবই ভালো লাগল। সঙ্গে ছিলেন শত্রুঘ্ন সিনহার মতো পুরোনো এবং প্রিয় বন্ধু। তিনি আমাকে বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন। উত্তর দিয়েছি, সঙ্গে আমরা ফিরে গিয়েছিলাম সেই পুরোনো দিনে।’ ওয়েবসাইট।