হেরা ফেরি সিরিজে নতুন সংযোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেরা ফেরি এবং ফির হেরা ফেরির পর এবার নির্মিত হতে যাচ্ছে হেরা ফেরি থ্রি। খবরটি পুরোনো হলেও নতুন খবর হলো সিরিজের এ ছবিতে আগের অভিনেতাদের কেউই থাকছেন না। এমনকি থাকছেন না আগের দুই ছবির পরিচালকদের কেউও। ফিরোজ নাদিয়াদওয়ালা প্রযোজিত হেরা ফেরি সিরিজের এবারের ছবি নিউ হেরা ফেরির অভিনেতারা হলেন সঞ্জয় দত্ত, নানা পাটেকার ও অভিষেক বচ্চন। আর পরিচালক হিসেবে থাকছেন আনিস বাজমি।হেরা ফেরি সিরিজের নতুন ছবিটিতে বাবু রাও চরিত্রে অভিনয় করবেন শক্তিমান অভিনেতা নানা পাটেকার। এ ছাড়া রাজু ও স্যাম চরিত্রে যথাক্রমে অভিনয় করবেন অভিষেক বচ্চন ও সঞ্জয় দত্ত।জানা গেছে, পরিচালক আনিস বাজমি এখন থ্যাংক ইউ ছবির কাজে ব্যস্ত। কাজটা শেষ হলেই তিনি নিউ হেরা ফেরির কাজ শুরু করবেন। সেটা আগামী জানুয়ারিতে হতে পারে।