হেলসিঙ্কি পুরস্কার পেলেন বাংলাদেশের মঞ্জুলিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশের কৃতী সন্তান মঞ্জুলিকা রহমান সম্প্রতি হেলসিঙ্কি পুরস্কার পেয়েছেন।ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর থিয়েটার রিসার্চের (আইএফটিআর) বার্ষিক সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ২৭ জুলাই জার্মানির মিউনিখে আইএফটিআরের সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এ বছর সেরা রচনার জন্য মঞ্জুলিকা রহমানের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ১৬টি দেশের ১৫০ জন বিষয়ভিত্তিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এর আগে ভারত, দক্ষিণ আফ্রিকা, ফিলিস্তিন ও মেক্সিকোর শিক্ষার্থীরা হেলসিঙ্কি পুরস্কার পেয়েছেন।মঞ্জুলিকা রহমান প্রথম বাংলাদেশি হিসেবে সম্মানজনক এ পুরস্কার পেলেন।মঞ্জুলিকা রহমান হাশিমা রহমান ও রেজাউর রহমানের কনিষ্ঠ কন্যা। তিনি যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।কয়েক বছর ধরে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় কাজ করে চলেছেন তিনি।