হেলাল হাফিজের কণ্ঠে কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে দাঁড়িয়ে হেলাল হাফিজ আবৃত্তি করছিলেন, ‘কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট’। উন্মুখ হয়ে বসে থাকা দর্শকেরা যেন কবির কষ্ট নেওয়ার জন্য অধীর প্রতীক্ষারত। সরাসরি হেলাল হাফিজের কণ্ঠ থেকে ‘কষ্ট নেওয়ার’ সৌভাগ্য খুব কম দর্শকেরই হয়।
গত সোমবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে তরুণ লেখকদের নিয়ে এক আড্ডা বসেছিল। ‘অধিবর্ষ সন্ধ্যা’ নামের এই আড্ডায় হেলাল হাফিজ ছাড়াও ছিলেন লেখক ও ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন, রম্যলেখক আহসান কবির, কবি মাহবুব আজীজ ও বেশ কয়েকজন তরুণ লেখক। কবিতা শোনানো ছাড়াও তরুণদের উদ্দেশে মনকাড়া কিছু কথাও বলেন কবি। আয়োজনটি করে আইকনিক।