হেলিকপ্টারে তিশা, ফারুকী অবাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলিকপ্টারে তিশার সেলফি
হেলিকপ্টারে তিশার সেলফি

কক্সবাজারে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং নিয়ে ব্যস্ত মোস্তফা সরয়ার ফারুকী। আগেই জানা গেছে, শুক্রবার বেলা পৌনে একটায় ঢাকা থেকে একটি হেলিকপ্টার আসবে। হেলিকপ্টারের আগমন বিজ্ঞাপনচিত্রের খাতিরে। একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাড়া করা হেলিকপ্টারটি অবতরণ করে একেবারে সমুদ্রসৈকতে।
শুটিংয়ের কাজে মনিটরের পেছনে বসে আছেন ফারুকী। হঠাৎ চিৎকার করে উঠলেন, হেলিকপ্টার এখানে কেন?
চারদিকে ধুলা উড়ছে। এর মধ্যেই হেলিকপ্টার থেকে নেমে এলেন এক নারী।

উড়ালপঙ্খি তিশা
উড়ালপঙ্খি তিশা


ফারুকী তো অবাক! হেলিকপ্টারে মেয়ে কেন? কয়েক মুহূর্ত পর তিনি চিৎকার করে উঠলেন, ‘আরে, এইটা দেখি আমার বউ!’
মনিটরের পেছন থেকে ছুটে গিয়ে তিশাকে জড়িয়ে ধরলেন।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে। এর কিছুক্ষণ পর সেখান থেকে মুঠোফোনে প্রথম আলোকে তিশা জানান, গতকাল ২ মে ছিল ফারুকীর জন্মদিন। জন্মদিনে ফারুকীকে চমকে দিতেই সেখানে অমন নাটকীয় অবতরণ করেছিলেন তিনি। আর তিশার এভাবে আসার ব্যাপারটি জানতেন শুটিং ইউনিটের মাত্র দুজন। চমক দেওয়ার জন্য ফারুকীর কাছে তাঁরা তা গোপন রাখেন।
পরে বিকেলে হিমছড়িতে আর রাতে হোটেলে সবাই মিলে ফারুকীর জন্মদিন উদযাপন করেন।