হেলেন আউট, তমা মির্জা ইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তমা মির্জা
তমা মির্জা

রয়েল খানের ‘গেইম রিটার্নস’ ছবিতে ‘পায়েল’ চরিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন মডেল পি জে হেলেন। এ ছবির মহরত থেকে শুরু করে ফটোসেশন—সবখানেই অংশ নেন তিনি। এমনকি তাঁর জন্য পুরো কস্টিউমও কেনা শেষ। কিন্তু শুটিং শুরুর ঠিক আগে পাল্টে গেছে দৃশ্যপট। ‘পায়েল’ চরিত্র থেকে বাদ পড়েছেন হেলেন। আর এই চরিত্রে যোগ দিয়েছেন তমা মির্জা। কিন্তু কেন? কী হয়েছে?


এ প্রসঙ্গে ছবির পরিচালক রয়েল খান জানিয়েছেন, পি জে হেলেনের মধ্যে কাজের ক্ষেত্রে পেশাদারির অভাব আছে। শুটিং শুরুর আগেই তাঁকে যখন দরকার, তখন পাওয়া যাচ্ছিল না। শুটিং শুরুর পর আবার ঝামেলা হতে পারে, এ কারণেই তাঁকে পরিবর্তন করেছেন তিনি।

চরিত্রটিতে তমা মির্জাকে নেওয়া প্রসঙ্গে রয়েল বলেন, ‘পায়েল চরিত্রটির জন্য একজন ভালো অভিনয়শিল্পীর দরকার ছিল। পরে চিন্তাভাবনা করে দেখলাম চরিত্রটিতে তমা মির্জাকে মানিয়ে যায়। তাঁর অভিনয়ও ভালো।’

এ বিষয়ে তমা মির্জা বলেছেন, ‘পায়েল চরিত্রটি একটু ভিন্ন রকমের। সে বারবার আত্মহত্যা করতে গিয়েও পারে না। বাধ্য হয়ে সে নিজেই নিজেকে খুন করার জন্য একজন ‘কিলার’কে (পেশাদার খুনি) ভাড়া করে। এ চরিত্রটির মধ্যে খেলা আছে। কাজটি করতে ভালো লাগছে।’

প্রায় এক সপ্তাহ ধরে ঢাকার বিভিন্ন লোকেশনে ‘গেইম রিটার্নস’ ছবির শুটিং চলছে।

‘গেইম রিটার্নস’ ছবিতে আরও অভিনয় করছেন নিরব, মিশা সওদাগর, ডন, লাবণ্য প্রমুখ।

এ ছাড়া ‘অ্যাডিকশন’ নামে আরও একটি ছবিতে অভিনয় করছেন তমা মির্জা।