প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয় আর নাচের মেধা দিয়ে অনেককেই মুগ্ধ করেছেন রণবীর সিং। চরিত্রের খাতিরে অসাধ্য সাধনেও আপত্তি নেই এই অভিনেতার। তাই এবার নতুন কাণ্ড ঘটালেন রণবীর। সঞ্জয়লীলা বানশালীর ছবি বাজিরাও মাস্তানির জন্য নিজেকে হোটেলবন্দী করলেন। এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, ছবির ‘পেশওয়া’ চরিত্রের জন্য রণবীরকে তাঁর সব চুল বিসর্জন দিতে হবে। সেই সঙ্গে নিতে হবে আরও অনেক প্রস্তুতি। মোট কথা, বেশ কাঠখড় পোড়াতে হবে তাঁকে। তাই সেই প্রস্তুতি শুরু করতেই সবকিছু থেকে বিচ্ছিন্ন হওয়ার ব্যবস্থা নেন তিনি। পরিবার আর বন্ধুদের জন্য গৃহবন্দী হওয়ার জো নেই এই অভিনেতার। তাই সবকিছু থেকে আলাদা হওয়ার জন্য হোটেল রুমকেই বেছে নেন তিনি। সেখানেই নিজেকে বন্দী করেন চার-পাঁচ দিনের জন্য। ইন্ডিয়া টুডে।