হেয়ার ড্রেসার পেনেলোপে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেত্রী না হলে কী হতেন পেনেলোপে ক্রুজ? ভাবছেন, চিকিৎসক-প্রকৌশলী বা এ রকম কিছু? মোটেও না। এই স্প্যানিশ অভিনেত্রীর সোজা স্বীকারোক্তি, অভিনেত্রী হতে না পারলে তিনি হতেন পুরোদস্তুর একজন হেয়ার স্টাইলিস্ট। নিজের একটা সেলুন থাকত তাঁর। তবে হেয়ার স্টাইলিস্ট না হলেও এখনো চুল কাটানো, চুল রং করা—এসব কাজে দারুণ সিদ্ধহস্ত তিনি। এমনকি কখনো কখনো নিজের চুল কাটার কাজটা নিজেই করেন পেনেলোপে। আর এ কাজটা তিনি শিখেছেন তাঁর মায়ের কাছ থেকেই। তাঁর মা একজন হেয়ার ড্রেসার। ওয়েবসাইট।