হো চি মিনের ‘কারাগারের দিনলিপি’
‘হো চি মিন ও ভিয়েতনাম—বিশ্বের ইতিহাসে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের এক অবিস্মরণীয় নাম। হো চি মিন ছিলেন একজন কমিউনিস্ট বিপ্লবী, দেশপ্রেমিক, কবি ও মানবিক গুণসম্পন্ন একজন মানুষ। তিনি ছিলেন সারা পৃথিবীর শ্রমিক, মেহনতি ও শোষিত-নিপীড়িত মানুষের নেতা।’গতকাল বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে হো চি মিনের কারাগারের দিনলিপি গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান এভাবেই তরুণ প্রজন্মের সঙ্গে বিপ্লবী নেতা হো চি মিনকে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, বইটি তরুণসমাজকে মুক্তির সংগ্রামে উদ্বুদ্ধ করবে।চীনে কারাভোগের সময় হো চি মিন বইটি লেখেন ধ্রপদ চীনা ভাষায়। এর ইংরেজি সংস্করণ প্রিজন ডায়েরি থেকে কারাগারের দিনলিপি শীর্ষক গ্রন্থের অনুবাদ করেন অভিনু কিবরিয়া ইসলাম। বইটি প্রকাশ করেছে জাতীয় সাহিত্য প্রকাশনী।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহসীন শাস্ত্রপানি, বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ন্যুয়েন ভ্যান থ্যাট, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, কাফি রতন প্রমুখ।