হোটেল কর্তৃপক্ষের কাছে পাত্তা পেলেন না বিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার
জাস্টিন বিবার

কোনো রকম ঝামেলা না পাকানোর শর্তে স্বাক্ষর দেওয়ার পরই কেবল নিউজিল্যান্ডের ল্যাংহাম হোটেলে ওঠার অনুমতি পেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কানাডীয় পপ গায়ক জাস্টিন বিবার।
সম্প্রতি নিউজিল্যান্ড সফরে গিয়েছেন ১৯ বছর বয়সী এই ‘টিন সেনসেশন’ তারকা। স্থানীয় ল্যাংহাম হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করা হয়। তবে হোটেলে ওঠার আগে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া এক চুক্তিপত্রে স্বাক্ষর করতে হয় তাঁকে। সম্প্রতি এক খবরে এসব তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলিস্টার ডটকম।
বিভিন্ন শর্তের মধ্যে উল্লেখ ছিল বিবার কোনো মেয়েকে নিয়ে তাঁর হোটেল কক্ষে ঢুকতে পারবেন না। হোটেলের খাবার ঘরে খাওয়ার অনুমতিও তিনি পাননি। পার্টিতে মেতে উঠে কিংবা অন্য কোনোভাবে হোটেলের অতিথিদের বিরক্ত না করার শর্তও জুরে দেওয়া হয়।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘চুক্তির শর্ত না মানলে হোটেল থেকে বের করে দেওয়া হবে বিবারকে। তিনি কে তা নিয়ে মোটেও মাথাব্যথা নেই হোটেল কর্তৃপক্ষের।’