প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টম ক্রুজের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। সেটিও প্রায় দুই বছর হতে চলল। হূদয়ের ক্ষত এখনো শুকোয়নি কেটি হোমসের। কিন্তু মধ্যে আবার বিচ্ছেদের শিকার হলেন! না, এবারেরটি প্রেমঘটিত নয়। তবে এটা নিশ্চিত, এবারও হূদয়ে রক্তক্ষরণ নিশ্চয়ই হয়েছে হোমসের। পাঁচ বছর কাজ করার পর স্টাইলিস্ট জিয়ান্নে ইয়াংয়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল হোমসের। ‘হোমস অ্যান্ড ইয়াং’ নামে দুজনের একটি ফ্যাশন লাইন ছিল। দুজনের ব্যক্তিত্বের সংঘাতের ফলেই এই জুটি ভেঙে গেল। ইয়াং বন্ধুত্বের সততা ভেঙে নানা সময় হোমস ও ক্রুজের ভেতরের খবর ফাঁস করেছেন বলে গুঞ্জন আছে।