হোলি উৎসব বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের হোলি উৎসব বর্জন করলেন অমিতাভ বচ্চন এবং তাঁর পরিবারের সদস্যরা। অমিতাভ এখনো ভুলতে পারেননি পুনের বোমা হামলায় ১৭ জনের মৃত্যুর ঘটনা। সে কারণেই ঠিক হোলির আনন্দ করার অবস্থায় নেই তাঁরা। রোববার নিজের ব্লগের লেখায় তাঁর ভক্তদের হোলির শুভেচ্ছা জানাতে ভোলেননি অমিতাভ বচ্চন—‘শুভ হোলি! এই সুন্দর আর উজ্জ্বল রং সব সময় মিশে থাকুক আপনাদের উদ্যাপনে। এ দিয়ে শুরু হোক শুভ পরিবর্বতন।’ লিখেছেন তিনি। ওয়েবসাইট।