হোয়াইট হাউসে শাকিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করলেন শাকিরা। গত সোমবার কলম্বিয়ান এই পপতারকা বারাক ওবামার আমন্ত্রণে সেখানে যান। এ সময় তাঁরা যুক্তরাষ্ট্রের শিশুনীতি নিয়ে আলোচনা করেন। গানের পাশাপাশি ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন শাকিরা। শিশুদের দারিদ্র্যমুক্ত রাখতে কাজ করছেন তিনি। হোয়াইট হাউসের এক প্রতিনিধি জানিয়েছেন, সাক্ষাতের শেষ মুহূর্তে এসে শাকিরা ব্যক্তিগতভাবে ওবামাকে তাঁর শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন। ওয়েবসাইট।