হোয়াইটওয়াশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ে আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে দেখানো হবে নাটক হোয়াইটওয়াশ। রচনা ও পরিচালনা করেছেন রেজানুর রহমান। অভিনয় করেছেন নাদিয়া, রওনক হাসান, ডি এ তায়েব, সুমনা সোমা, মাহবুবা রেজানুর, নাজমুল হুদা বাচ্চু, প্যারিস, নাজমা বেগম প্রমুখ।ক্রিকেটে বাংলাদেশের বিজয়ে বইছে আনন্দের বন্যা। অন্য দিকে ইভ টিজিংয়ের ভয়াল থাবায় সন্ত্রস্ত, বিধ্বস্ত, দ্বিধাগ্রস্ত দেশের অসংখ্য পরিবার। সমসাময়িক দুটি ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই নাটকের কাহিনি।